ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোরেল গঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া মোরেলগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অপর দিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকেলে মোরেলগঞ্জ পৌরপার্কে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-০৪ আসনের সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি যথাক্রমে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, শফিকুর রহমান লাল, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা এইচ এম মাহমুদ আলী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক শেখ হারুন-অর রশিদ, আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান মনা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, মো. হুমায়ুন কবির মোল্লা, মো. সাইফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমিন নাহার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইলিয়াস হোসেন দুলাল, শ্রমীক লীগ নেতা মো. জালাল উদ্দিন তালুকদার, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মো. নুরুন্নবী পরাগসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরত কামনা করে দোয়া ও তাবারক বিতারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরে প্রধান অতিথি সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারা দেশে পবিত্র রামজান মাসে আশ্রয়ণ প্রকল্পগুলোতে ইফতার সামগ্রী বিতারণের অংশ হিসেবে মোরেলগঞ্জ পৌরসভার কুঠিবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৮০টি পরিবারের মাঝে ইফতার সামমগ্রী বিতরণ করেন।

অপরদিকে দিবসটি উপলক্ষ‍্যে এদিন সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল মো.আশিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাফিজুর রহমান, অ্যাকাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, পল্লি বিদ্যুৎ জোনাল ম্যানেজার আ. ওয়াদুদ খন্দকার, ওসি তদন্ত শাহজাহান আলী প্রমুখ।

পরে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪