ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিকাপভ্যান ও দেশিয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

সুবর্ণচর (নোয়াখালী) থেকে আহসান হাবীব
  • আপডেট সময় : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিকাপভ্যান ও দেশিয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিকাপভ্যান ও দেশিয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

নোয়াখালী সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পিকআপে ঘুরে ঘুরে চুরি-ডাকাতি করত তারা। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চরজব্বর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে মোসলে উদ্দিন (২৪), চৌমুহনী পৌরসভার মৃত মো. সেলিমের ছেলে মারুফ হোসেন হৃদয় (২২), মুরশীদ আলমের ছেলে মীর সাব্বির (২২), কামাল হোসেনের ছেলে মো. শিমুল (২২), মধ্যম নাজিরপুরের মো. বাবুলের ছেলে শাহাদাত হোসেন সাগর (২৪), মৃত অজি উল্যার ছেলে মো. সোহেল (২৫), একলাশপুর ইউনিয়নের শাহাব উদ্দিন স্বপনের ছেলে মো. মিঠু (২৪), জয়নাল আবেদীনের ছেলে মো. রায়হান (২২) ও মৃত আবুল কালামের ছেলে নাজমুল ইসলাম (২৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে চরজব্বার থানার পুলিশ সদস্যরা চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরবজলুল করিম গ্রামের ফ্যাক্টরির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে নয়জন ডাকাতকে মিনি পিকআপ গাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি লোহার দা, দুইটি গ্রিল কাটার, দুইটি লোহার রড, দুইটি লোহার পাইপ, একটি এসএস পাইপ ও একটি মোটা দড়ি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে সমবেত হওয়ার কথা আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা রাতে পিকআপে ঘুরে ঘুরে চুরি-ডাকাতি করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ সম্মেলনে চর জব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপ পুলিশ পরিদর্শক থানার মো. কামাল হোসেনসহ চর জব্বর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিকাপভ্যান ও দেশিয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

আপডেট সময় : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪