ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা

বন বিড়াল নিয়ে ২ দিন ধরে বিপাকে এলাকাবাসী: দায় এড়াচ্ছে বনবিভাগ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

বন বিড়াল নিয়ে ২ দিন ধরে বিপাকে এলাকাবাসী: দায় এড়াচ্ছে বনবিভাগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন বিড়াল নিয়ে ২ দিন ধরে বিপাকে এলাকাবাসী; দায় এড়াচ্ছে বনবিভাগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের সুবলপাড় বাজারে দুই দিন থেকে একটি কার্টুনে তিনটি বন বিড়ালের ছানা রাখা হয়েছে।বন বিভাগে খবর দিলেও তাদের নিরব ভুমিকা দেখা যাচ্ছে। দুদিন ধরে ছানা তিনটি অযত্নে অবহেলায় পড়ে আছে কার্টুনের ভিতরে।মানুষের উপস্থিতি টের পেলে নিজেদের লুকানোর চেষ্টা করে ছানা তিনটি।এই নিয়ে বিপাকে পড়েছে এলাকাবাসী।

সবচেয়ে বড় শঙ্কা বাচ্চা গুলো ছেড়ে দিলে কুকুরের কামড়ে প্রাণনাশের সম্ভবনা রয়েছে।

জানা গেছে, দুইদিন আগে ছানা তিনটি স্থানীয়রা উদ্ধার করে একটি বিস্কুটের কার্টুনে রাখে। বাজারের বাসিন্দা ফরিদ আহম্মেদ মিলনের বাড়ির একটি ঘরের চালের উপর বাগান বিলাশ গাছে মা বনবিড়াল আস্তানা গেড়েছে। সেখানেই ছানা তিনটি প্রসব করেছে।

গত রবিবার সকালে ঘরটি মেরামতের জন্য ভাঙ্গা হলে ছানা তিনটিকে দেখতে পাওয়া যায়। পড়ে ছানা তিনটি স্থানীয় যুবকেরা উদ্ধার করেন। দুই দিন থেকে ছানা তিনটিকে নিয়ে বিপদে পড়েছে উদ্ধারকারী যুবকেরা। স্থানীয় প্রশাসন ও বন্য প্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ঠদের অবহিত করেও কোন সারা পাওয়া যাচ্ছে না।

স্থানীয় যুবক আমিনুল ইসলাম তোহা, রানা মিয়া জানান, এই বাচ্চা তিনটিকে উদ্ধার করে আমরা বিপদে পড়েছি। এগুলো রাখাও সমস্যা। এরা কি খায় তাও জানা নেই। দুইদিন হলো এরা অভুক্ত। স্থানীয় প্রশাসন ও বন্য প্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ঠদের অবহিত করেও কোন সুরাহা পাওয়া যাচ্ছে না। আর এগুলোকে ছেড়েও দেয়া যাচ্ছে না । বাজার এলাকা হওয়ায় বহু কুকুরের আনাগোনা রয়েছে। কুকুর এগুলোকে মেরে ফেলতে পারে।

নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমান জানান, বনবিড়ালের বাচ্চাগুলো যেখান থেকে পাওয়া গেছে সেখানে ছেড়ে দিতে হবে। যাতে তার মা এসে নিয়ে যেতে পারে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, বন বিড়ালের তিনটি ছানা উদ্ধারের বিষয়টি আমাদের নজরে এসেছে। এগুলো যেহেতু ছোট তাই দূরে নিয়ে আসা যাবে না। যেখানে পাওয়া গেছে তার আশেপাশে সন্ধ্যায় এদের ছেড়ে দিতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন বিড়াল নিয়ে ২ দিন ধরে বিপাকে এলাকাবাসী: দায় এড়াচ্ছে বনবিভাগ

আপডেট সময় : ০৮:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪