গণসংবর্ধনার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত এমপি গামা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গণসংবর্ধনার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত এমপি গামা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক

গণসংবর্ধনার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত এমপি গামা

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
গণসংবর্ধনার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত এমপি গামা

গণসংবর্ধনার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত এমপি গামা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ মান্দা আসনে নবনির্বাচিত ‘এমপি’ বিজয়ী হওয়ার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রহানী সুলতান মামুদ গামা’কে নির্বাচন পরিচালনা কমিটির ৪৯-নওগাঁ, ৪- মান্দা এর উদ্যোগে গণসংবর্ধনা ও শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নামে।

শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে ঢাকা থেকে শপথ গ্রহনের পর রাজশাহী বিমান বন্দরে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও স্বাগত জানান তাকে।

পরে বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা কামার কুড়ি স্কুল মাঠ প্রাঙ্গণে এক গণসংবর্ধনা সভায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে সাংবাদিকসহ অসংখ্য মানুষসহ ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করতে দেখা যায়।

মুহূর্তের মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন উৎসুক জনতা।

এ সময় ৪৯- নওগাঁ, মান্দা-৪ নির্বাচন পরিচালনার কমিটির আহ্বয়ক মোঃ খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং মান্দা উপজেলার আওয়ামীলীগের সাবেক ছাত্র নেতা মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মানুদ গামা (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ নাজিম মন্ডল, মান্দা উপজেলার সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এমদাদ হোসেন, সাধারণত সম্পাদক মোঃ নওশাদ আলী, জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান নয়ন, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান মেঃ আনিছুর রহমান, কাশোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মান্দা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীনসহ প্রমুখ।

এ সময় এমপিকে বরণ করতে মান্দা উপজেলার নেতা-কর্মীরা প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল ও ২ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন গাড়ী ব্যবহার করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!