গাজীপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাজীপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপের শুভেচ্ছা নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গাজীপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
গাজীপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জেলার গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। আগুনে কম্পিউটার, বই, আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, রাতে তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংলগ্ন টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ২ টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে স্কুল ভবনের সাতটি শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, টেবিল-চেয়ার, আলমারি, বই খাতা, কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।

এদিকে একই রাতে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্কুলটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল। আগুনে স্কুলের একটি আলমারি ও বইপত্র পুড়ে গেছে।

এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী বলেন, আগুনে স্কুল ভবনের অফিস, শ্রেণিকক্ষ, অফিসে রাখা সব নথিপত্র, কম্পিউটার পুড়ে গেছে। এখন সরকারি সহায়তা না পেলে ৭ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হবে।

এ বিদ্যালয়ের নৈশপ্রহরী আফাজ উদ্দিন বলেন, রাতে মানুষের উপস্থিতি টের পেয়ে বের হই। তখন স্কুলের কোনায় আগুন দেখে স্কুল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসে খবর দেই। আগুনের ভয়াবহতায় এরপর আমার আর কিছু মনে নেই।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোকসেদ আলম বলেন, এটা বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের কাজ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশে যেভাবে জ্বালাও-পোড়াও করেছিল এখন তাদের প্রেতাত্মারা শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেনে আগুন দিয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ১০-১২ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সুত্র ও ছবি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!