মোরেলগঞ্জে বৃদ্ধ ভ্যানশ্রমিককে হত্যার অভিযোগে আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোরেলগঞ্জে বৃদ্ধ ভ্যানশ্রমিককে হত্যার অভিযোগে আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

মোরেলগঞ্জে বৃদ্ধ ভ্যানশ্রমিককে হত্যার অভিযোগে আটক-১

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
মোরেলগঞ্জে বৃদ্ধ ভ্যানশ্রমিককে হত্যার অভিযোগে আটক-১

বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ ভ্যানশ্রমিককে হত্যার অভিযোগে আটক-১।

মোরেলগঞ্জে ছত্তার তালুকদার(৬৫) নামে এক বৃদ্ধ ভ্যান শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১জানুয়ারি সোমবার বেলা ৭ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে সীমানা বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী ফরিদা বেগম।

ফরিদা বেগম বলেন, সকালে তার স্বামী বাড়ির সীমানায় ঘেরাবেড়ার কাজ করতে গেলে প্রতিবেশি লোকমান শেখের স্ত্রী মনিরা বেগম বাঁধা দেয়। তর্কের এক পর্যায়ে মনিরা বেগম ছত্তার তালুকদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে মারা যায়।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পরিবার দুটির মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

বেড়া দেওয়ার সময় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় ছত্তার তালুকদার মারা যায়। তার মরদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরা বেগমকে আটক করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!