রাজারহাটে পূর্ব শত্রুতার জেরে ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ১০:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জেরে ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রাজারহাটে পূর্ব শত্রুতার জেরধরে ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ। রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক পাড়া গ্রামের শ্যামল চন্দ্র সরকার (৫৮) এর সাথে আশিষ কুমার সরকার(উত্তম) সরকারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলিয়া আসিতেছিল।
উত্তম কুমার বিত্তবান পরিবারের সন্তান হওয়ায় অসহায় অটোরিকশা চালক শ্যামলের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন সময় অনর্থক ভাবে ,অশ্লীল ভাষায় গালি-গালাজ, মারপিট করিয়া আসিতেছে।
এমতাবস্থায়, গত শনিবার ২৩ ডিসেম্বর বিকেল ৫ঃ০০ ঘটিকার সময় শ্যামলের পালিত ছাগল দুইটি উপরোক্ত বিবাদী উত্তম কুমারের সুপারী বাগানে গেলে আক্রোশ মূলকভাবে ছাগল দুইটিকে ধরে পার্শ্বে পুকুরের পানিতে ফেলাইয়া প্রহার করে। প্রহারে গুরুতর আহত করে।
পরবর্তীতে গত রোববার ২৪ডিসেম্বর সকাল ১১ঃ০০ ঘটিকার সময় উক্ত আঘাতের ফলে পালিত ছাগল দুইটির মধ্যে একটি কালো রঙ্গের ৪ মাসের গাভীন ছাগলটি মারা যায় করে। অন্য ছাগলটি মৃত প্রায় অবস্থায় আছে। স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি বর্গ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে শ্যামল কুমার রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

























