সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্বার
মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
- আপডেট সময় : ০২:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্বার করা হয়েছে।
কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের মরদেহ উদ্ধার হয়েছে।
ঘটনার দু’দিন পরে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ফেরিঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, স্বজনদের কোন প্রকার অভিযোগ না থাকায় সোমবার বেলা ১০ টার দিকে ফজলুল হকের মরদেহ তার ছেলে সেলিম শেখসহ পরিবারের অপর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফজলুল হক(৭০) ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
উল্লেখ্য, একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার সময় গত শুক্রবার রাত ১১ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























