ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা

কুড়িগ্রামে পিয়াজের দাম ২৪০-২৫০ টাকা

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৩৫১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে পিয়াজের দাম ২৪০-২৫০ টাকা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে পিয়াজের দাম ২৪০-২৫০ টাকা।

ভারত থেকে পিয়াজের আমদানি বন্ধ থাকার ঘোষণা শুনে কুড়িগ্রামে পিয়াজের অতিরিক্ত দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। প্রতি কেজি পিয়াজের দাম ২৪০-২৫০ টাকা দরে বিক্রি করছেন তারা।কোথাও কোথাও ২৮০ টাকা দরে পিয়াজ বিক্রির খবর পাওয়া গেছে।এতে করে ভোগান্তির মুখে পড়েছে সাধারণ মানুষজন।

কুড়িগ্রাম পৌর শহরের আদর্শ জিয়া বাজার, কাঠাঁলবাড়ী বাজার, চিলমারী হাট, ভোগডাঙা বাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা পিয়াজ ব্যবসায়ীরা চড়া দামে পিয়াজ বিক্রি করছেন।

ক্রেতাদের কাছে ইচ্ছে মত দাম নিলেও ক্রেতারা নিরুপায়। উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়ে চড়া দামে পিয়াজ কিনছেন তারা। অনেকে পিয়াজ না কিনে খালি হাতে ফিরে যাচ্ছেন।

আবার যারা এক কেজি পিয়াজ কিনতে এসেছেন দাম শুনে কেউ ১/২ কেজি কিনে বাড়ি ফিরছেন। হঠাৎ করে পিয়াজের আকাশচুম্বী দাম বাড়লেও বাজার মনিটরিং না থাকায় বিপদে আছেন সাধারণ মানুষজন।

কুড়িগ্রাম পৌর শহরের আদর্শ জিয়া বাজারে পিয়াজ কিনতে এসেছেন খলিল গঞ্জের মোছাঃপারুল বেগম । তিনি এক কেজি পিয়াজ কিনতে এসে অতিরিক্ত দাম শোনার পর আধা কেজি পিয়াজ নিয়ে বাসায় ফিরছেন। পিয়াজের এমন বাড়তি দামে হতবাক তিনি। দ্রুত বাজার মনিটরিং না করলে হয়তো আগামীকাল থেকে পিয়াজ কেনা বন্ধ করা ছাড়া উপায় নাই বলে জানান তিনি।

আরেক ক্রেতা সৈয়দ আলম বলেন, বাজারের যে অবস্থা ! আমরা সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। বাজারে সব জিনিস পত্রের দাম বেড়েছে। গতকাল ৮০-১০০ টাকা দরে যে পিয়াজ কিনেছিলাম সেই পিয়াজ আজ ২৪০ -২৫০ টাকা দরে নিতে হলো।

পৌর বাজারের পিয়াজ ব্যবসায়ী মোঃ মোকতার আলী বলেন, আমরা ইচ্ছে করে পিয়াজের দাম বৃদ্ধি করি নাই। ভারত থেকে পিয়াজের আমদানি বন্ধ।বাজারে পিয়াজের সংকট। এলসি বন্ধ থাকায় বড় ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে পিয়াজ কিনতে হচ্ছে। আমরা কি করবো।

কুড়িগ্রাম ভোক্তা অধিকার কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব এ এসএম মাসুম উদ দৌলা বলেন,ভারত পিয়াজ রপ্তানি বন্ধ করার কারণে ব্যবসায়ী সুযোগটা কাজে লাগাচ্ছেন। আমি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দায়িত্বে আছি।

শুক্রবার অফিস আদালত বন্দ থাকায় ব্যবসায়ীরা হয়তো বাড়তি দামে পিয়াজ বিক্রি করছেন।আমরা আগামীকাল প্রতি দোকানে নির্দিষ্ট মূল্য তালিকা নিয়ে বাজার মিনিটরিং থাকবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে পিয়াজের দাম ২৪০-২৫০ টাকা

আপডেট সময় : ১০:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩