ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষে নারীসহ দুইজন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষে নারীসহ দুইজন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষে নারীসহ দুইজন নিহত

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষে নারীসহ দুইজন নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দোকান ভাড়া চাইতে গিয়ে এবং আবাদী জমির উপর দিয়ে ট্রলি চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছে।

ঘটনা দু’টি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য-কাশিপুর ও বড়ভিটা ইউনিয়নের চর-মেখলি গ্রামে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর বাজারে নিজের ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের নিকট ভাড়ার টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়।

এসময় সুলতানের সহযোগী আলমগীর, জাহাঙ্গীর, ছোবহান, শাহাদত, শাহাজাহান, রফিকুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় । পরে স্থানীয়রা রফিকুলকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন।

অন্যদিকে শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার চর-মেখলি গ্রামের সোলজারের ছেলে সাদ্দাম হোসেনের রোপণকৃত ভূট্টা ক্ষেতের উপর দিয়ে একই এলাকার আজের উদ্দিনের ছেলে মো: হাসান জোরপুর্বক ট্রলি চালিয়ে নিয়ে যান।

এ সময় সাদ্দাম বাঁধা প্রদান করলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি দেখে সাদ্দামের মা সমস্ত ভান (৬০) দ্রুত ঘটনাস্থলে আসলে তাকেও কিলঘুষি মারেন হাসান।

এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!