নীলফামারীতে পুত্রের হাতে পিতা খুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে পুত্রের হাতে পিতা খুন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

নীলফামারীতে পুত্রের হাতে পিতা খুন

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
নীলফামারীতে পুত্রের হাতে পিতা খুন

নীলফামারীতে পুত্রের হাতে পিতা খুন হয়েছে।

নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে আব্দুল আজিজ(৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত পহাদ্দির ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পশ্চিম উত্তর পার্শ্বে ভূট্টা লাগানোর জমিতে মারামারি সৃষ্টি হয়।

একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেন। সেই কোপে আব্দুল আজিজ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়।

পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পালিয়েছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!