সাপাহারে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

সাপাহারে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
সাপাহারে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নওগাঁর সাপাহারে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

নওগাঁর সাপাহারে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় সাপাহার প্রেসক্লাবের সামনে হতে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাপাহার প্রতিনিধি আলমগীর হোসেনের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‍্যালি শেষে সাপাহার প্রেসক্লাবে কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

বিশেষ অতিথী ছিলেন জেলা পরিষদ সংরক্ষিত আসনের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী রানা, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম, প্রেসক্লাব সহ-সভাপতি হাফিজুল হক, আনন্দ টিভির সাপাহার প্রতিনিধি নিখিল বর্মন, জুয়েল রহমান, ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমূখ।

এসময় অন্যান্য সংগঠনের সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!