ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে সপিং সেন্টার ধসে পড়ছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে সপিং সেন্টার ধসে পড়ছে : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে সপিং সেন্টার ধসে পড়ছে

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে সপিং সেন্টার ধসে পড়ছে

ফেনীর ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে সপিং সেন্টার ধসে পড়ছে।

ফেনীর ফুলগাজী বাজারের উত্তর শ্রীপুর রোডের রেলওয়ে সড়কের পশ্চিমে আনোয়ারা শফিং সেন্টার ধসে পড়তে শুরু করেছে।

এই বিষয়ে আনোয়ারা শফিং সেন্টার এর দোকান ঘরের মালিক আনোয়ারুল আজিম সোহেল জানান, ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে গভীর হয়ে যাওয়ার কারণে তিনার শফিং সেন্টার ধসে পড়তে শুরু করেছে।

তার ২০টি দোকান ঘরের ভাড়াটিয়ার জামানত সহ প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন বলে জানান।

তিনি আরো জনান, বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ থেকে ইজারা লিজ নিয়ে গত ২০১৭ সালে দোকান ঘর করে ভাড়া দেওয়া হয়েছে। গত ৪/৫ মাস থেকে স্থানীয় নেতা মিন্টু মেম্বার, একরাম পাটোয়ারী, ঝন্টু ও রিপন মেম্বার দোকানের পাশে মহুরি নদী থেকে বালু উত্তোলনে দোকান ঘর ধসে পড়ছে এটার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিচার দাবি করেন।

অদ্য ২২শে নভেম্বর বুধবার ধসে ভেঙে যাওয়া ঘর দেখতে ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী এসিল্যান্ড মোঃ আল আমিন ও আনন্দপুর ইউনিয়ন আলহাজ্ব হারুন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!