সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ নভেম্বর সকাল ১১টায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্-এঁর সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভা সঞ্চালনা করেন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর।
সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শুনেন এবং উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় অক্টোবর/২০২৩ খ্রি. মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার, চোরাচালান পণ্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিলের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিনসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভা শেষে বেলা পৌনে ১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অক্টোবর/২০২৩ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস। অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর/২০২৩ খ্রি. মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























