শিবগঞ্জে কোটি টাকা মূল্যের ৩৪ শতক সরকারী জমি উদ্ধার
- আপডেট সময় : ১০:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৪১১ বার পড়া হয়েছে
শিবগঞ্জে কোটি টাকা মূল্যের ৩৪ শতক সরকারী জমি উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জের সোনামসজিদ বন্দেরের পানামা পোর্ট এলাকা থেকে প্রভাবশালীদের দখলে থাকা এক কোটি টাকা মূল্যের ৩৪ শতক জমি উদ্ধার করেছে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস।
সোমবার বেলা দুইটা থেকে বিকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশ, শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা।
উপজেলা ভূমিঅফিসের স্ট্যাফের সমন্বয়ে অভিযান চালিয়ে শাহাবাজপুর ইউনিয়নের পোর্ট এলাকায় হরিরামপুর মৌজার সরকারী এক নং খতিয়ানের ৭৭ ও ৭৮ নং দাগের ১৭ শতক করে ৩৪শতক জমি উদ্ধার করা হয়েছে।
সূত্র মতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে পাথর রেখে ব্যবসা করে আসছিল।
স্থানীয়দের ভাষ্যমতে এ ৩৪ জমির মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজামুল হক রানা ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন বৃহত্তর জনস্বার্থে ভূমিদস্যুদের কবল থেকে সরকারী সম্পত্তি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।





















