ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

কাউনিয়ায় রাস্তা সংস্কারের অভাবে চলাচলে জনদুর্ভোগ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৮:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

কাউনিয়ায় রাস্তা সংস্কারের অভাবে চলাচলে জনদুর্ভোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় রাস্তা সংস্কারের অভাবে চলাচলে জনদুর্ভোগ।

কাউনিয়া উপজেলার একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

জানা গেছে, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধুপুর রোড তালতলা থেকে আরকে রোড পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ রাস্তা টি ২০০০ সালে স্থানীয় কিছু দানবীর মানুষ নির্মাণ করে দেন।

১০৯০ সালে রাস্তা টি সরকারি ভাবে রেকর্ডভূক্ত হয়। দীর্ঘ ২৩ বছরে আজ পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা হয়নি। এটি অত্র এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা ।

অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি জনিত কারণে রাস্তার এক পাশ পুকুরে ধ্বসে পরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

রাস্তা ধ্বসের কারণে জরুরি রোগী পরিবহন ছাত্র-ছাত্রী, জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি সহ অহরহ দুর্ঘটনা ঘটছে। দ্রুত এ রাস্তা টি সংস্কার করা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। রাস্তাটি পাকা করা সহ, রাস্তা টি রক্ষার জন্য পাশের পুকুরের গাইডওয়ালও নির্মাণের দাবী জানান এলাকা বাসী ।

রাস্তাটি উপজেলা সদরের সবচেয়ে কাছের জনবহুল রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক লোকজন চলাচল করে। বর্তমানে ২৩ ফিট রাস্তা টি প্রবল বর্ষণে ভাঙ্গতে ভাঙ্গতে মাত্র ১ ফিট চিকন রাস্তা অবশিষ্ট আছে।

এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে। জনপ্রতিনিধিদের উদাসীনতায় হাজার হাজার লোকজন কে চরম বিপদে পরতে হচ্ছে। এ গ্রামে কোন অগ্নিকান্ড ঘটলে বা কেউ অসুস্থ হলে ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স প্রবেশ করা তো দুরের কথা একটা সাইকেল বা মোটর সাইকেলেও যাওয়ার বুদ্ধিটুকু নেই।

২৩ বছরেও এ রাস্তাটি সংস্কার হয়নি। এ রাস্তা টি নির্মাণের সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট হাবিবুর রহমান ৫৫ শতক জমি দান করায় রাস্তাটি পাকা করে তার স্বরণে তার নামে রাস্তাটির নাম করণ করার দাবী জানিয়েছেন।

৫নং বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী এলাকার মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তাটি শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি বলেন, রাস্তাটি ইউনিয়ন পরিষদের তৈরি করা। তারপরও আমাদের কাছে আবেদন করলে রাস্তাটি সংস্কার করার জন্য সরেজমিন গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় রাস্তা সংস্কারের অভাবে চলাচলে জনদুর্ভোগ

আপডেট সময় : ০৮:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩