ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

গাজিপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহতহয়েছেন।

কালিয়াকৈরের সফিপুরের রতনপুর এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫০)।

মাঝরাতে মাটির ঘরের দেয়াল ধসে পড়লে স্বামী স্ত্রী দুজনেই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করেন।
নিহতদের স্বজন শরিফ আহমেদ জানান, নিহত এমারত হোসেন শফিপুর বাজারে চালের ব্যবসা করতেন।

বাড়িতে বিল্ডিং টিনশেড ঘর ও পুরোনো জীর্ণ মাটির ঘর ছিল। বিল্ডিং ঘরে ছেলে তার পরিবার নিয়ে থাকতো আর মাটির ঘরে তারা স্বামী স্ত্রী বসবাস করতো।

বৃহস্পতিবার রাতের খাবার শেষে যে যার মতো ঘুমাতে যায়। রাত ১২টার দিকে শব্দে পেয়ে নিহতের ছেলের ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙ্গলে বাড়িতে চোর এসেছে মনে করে গরুর গোয়াল ঘর দেখে তিনি আবার ঘুমিয়ে পড়েন।

সকাল আটটায় ঘুম থেকে দেখে মাটির ঘরের পেছনে অংশ ধসে পড়েছে। পরে সেখানে চাপা পড়া অবস্থায় তার মা-বাবার মরদেহ উদ্ধার করা হয়। ঘরের পেছনের অংশ ধসে পড়ার রাতে বিষয়টি তারা বুঝতে পারেননি।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন স্বামী স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে।

ইউএনও জানান, স্বামী-স্ত্রী দুজন রাতে মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। মুষলধারে বৃষ্টির কারণে রাতের কোনো একসময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে, এতে তাদের দু-জনে মৃত্যু বরণ করেন। সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩