ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও দলীয় রাজনীতির নতুন মোড় প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

পারমাণবিক চুুল্লীর জ্বালানি ইউরেনিয়াম গুরুদাসপুর হয়ে গেল রূপপুরে

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে

পারমাণবিক চুুল্লীর জ্বালানি ইউরেনিয়াম গুরুদাসপুর হয়ে গেল রূপপুরে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারমাণবিক চুুল্লীর জ্বালানি ইউরেনিয়াম গুরুদাসপুর হয়ে গেল রূপপুরে

বহুল প্রতিক্ষিত ইউরেনিয়ামের প্রথম চালান গুরুদাসপুর হয়ে রূপপুরে গেছে। পারমাণবিক বিদুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য এই জ্বালানি ইউরেনিয়াম (ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল) শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুদাসপুরে প্রবেশ করে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ইউরেনিয়াম বহন করা হয়।

ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর দেখে মহাসড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ইউরেনিয়ামের যাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে বেলা ১১টা নাগাদ বঙ্গবন্ধু সেতু পার হয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছেড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা আসে।

এরপর নয়াবাজার হয়ে গুরুদাসপুরের প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর বড়াইগ্রামে প্রবেশ করে ১১টা ৫০ মিনিটে।

এরপর বড়াইগ্রামের মানিকপুর, রাজ্জাকমোড়, থানা মোড় হয়ে বনপাড়া বাইপাস অতিক্রম করে বনপাড়া-পাবনা মহাসড়ক হয়ে রূপপুরের পথে অগ্রসর হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে সড়ক পথে এই ইউরেনিয়ামের চালান ভোরে রওনা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে গাড়িবহরটি গাজীপুর মহানগরীতে প্রবেশ করে।

এরপর ইউরেনিয়াম বহনকারী এসব গাড়ি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মেরামত শেষে সকাল সাতটার দিকে গাড়িগুলো ছেড়ে যায়। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ইত্তেফাককে বলেন, ইউরেনিয়াম বহর নির্বিঘ্নে যাওয়ার জন্য সাময়িকভাবে অন্যান্য যান চলাচল বন্ধ রাখায় হয়।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, বঙ্গবন্ধু সেতু কাছ থেকে বনপপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এবং বনপাড়া-পাবনা মহাড়কের রূপপুর পর্যন্ত সড়ক যানজটমুক্ত রাখতে আজ (শুক্রবার) ভোর পাঁচটা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে ইউরেনিয়াম প্রকল্পে পৌঁছে যাওয়ার পর বাস চলাচল শুরু হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম, বনপাড়া এবং পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া থেকে দেশে পৌঁছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান।

আগামী ৫ অক্টোবর রূপপুর প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদনের সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ আগামী বছর প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করতে চায়। একই বছর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পারমাণবিক চুুল্লীর জ্বালানি ইউরেনিয়াম গুরুদাসপুর হয়ে গেল রূপপুরে

আপডেট সময় : ০২:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩