ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

কোনো বিদেশীদের চাপ নয় ,বাংলাদেশেরও চাপ আছে পশ্চিমাদের উপর -কুড়িগ্রামে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১০:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

কোনো বিদেশীদের চাপ নয় ,বাংলাদেশেরও চাপ আছে পশ্চিমাদের উপর -কুড়িগ্রামে প্রতিমন্ত্রী খালিদ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘কোনো বিদেশীদের চাপ নয়, বাংলাদেশেরও চাপ আছে পশ্চিমাদের উপর’ কুড়িগ্রামে বললেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী।

শুধু বাংলাদেশের উপর পশ্চিমাদের চাপ নয়, বাংলাদেশেরও চাপ আছে পশ্চিমাদের উপর। আমরা স্বাধীন হয়েছি যুদ্ধ করে আলোচনার টেবিলে স্বাধীন হই নাই। এই দেশ অন্যদেশের কথায় চলবে না, জনগণের কথায় এবং সংবিধানের নিয়মে চলবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কুড়িগ্রামে চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধনে কালে সাংবাদিকের এসব কথা বলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে বুধবার দুপুরে চিলমারী নৌবন্দর এলাকায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিআইডব্লিউটির চিলমারী নৌবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের বুকে চিলমারী-রৌমারী রুটে নৌপথের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। তবে নদের ড্রেজিং করা হলে এ পথের দৈর্ঘ্য কমে হবে ১৩ থেকে ১৪ কিলোমিটার।

কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে দুটি উপজেলা রৌমারী ও চর রাজীবপুর ব্রহ্মপুত্র নদ দাঁড়া বিচ্ছিন্ন। এ দুটি উপজেলার মানুষকে নৌকায় করে ঝুঁকি নিয়ে কুড়িগ্রাম জেলা শহরে যেতে হয়। এখন ফেরি চলাচল শুরু হওয়ার পর তারা নিরাপদে ভ্রমণ করতে পারবেন।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, মুক্তিযোদ্ধা ও এম্বোলেন্স এর কোন ভাড়া লাগবে না। এ ছাড়া অন্যান্য যানের ক্ষেত্রে ভাড়া শতকরা পনের ভাগ কমানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

সুধী সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, “আজ থেকে ফেরি চলালের কারণে ব্রম্মপুত্র নদ বিধৌত রৌমারী-রাজীবপুর উপজেলার মানুষদের জেলা শহরে যাতায়াতে ভোগান্তি কমে আসবে। চিলমারী-রৌমারী রাজিবপুর নয়, কুড়িগ্রামের সাথে ঢাকার যোগাযোগ অনেক সহজ হবে, যাতায়াত খরচও কমে যাবে। পরবর্তিতে আরও একটি ফেরি এ রুটে যুক্ত হবে।

উক্ত ফেরি রুটের নাব্যতা বজায় রাখার জন্য দু’টি ড্রেজার থাকবে। ফেরি সার্ভিস চলাচলের মধ্য দিয়ে নদী পথে যোগ হলো যোগাযোগের নতুন মাত্রা।

ব্রহ্মপুত্র নদ জেলার রৌমারী-রাজীবপুর এ দুই উপজেলাকে আলাদা করে রেখেছে। এ দুই উপজেলার হাজার হাজার মানুষকে জেলা শহরে যাতায়াত করতে একমাত্র নৌকার ওপর ভরসা করতে হয়। বর্ষা মৌসুমে অনেক ঝুঁকি নিয়ে তারা জেলা শহরে আসেন নৌপথে।

অন্যদিকে শুষ্ক মৌসুমে চরাঞ্চলে আটকে যায় নৌকা। ফলে দুর্ভোগের সীমা থাকে না তাদের। ফেরি চলাচল করলে কমে আসবে ভোগান্তি। বিকেলে রৌমারী নৌকা ঘাটে অনুরুপ একই সুধি সমাবেশ অনুষ্ঠিত হবে ।

এসময় বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, অতিরক্ত সচিব, বি আইডব্লিউটিসি এসএম ফেরদৌস আলম, বিআই ডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রুকুনুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু ও বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোনো বিদেশীদের চাপ নয় ,বাংলাদেশেরও চাপ আছে পশ্চিমাদের উপর -কুড়িগ্রামে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী

আপডেট সময় : ১০:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩