ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু। বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মহারানী(৪) ও সম্পদ কুমার বর্মন(৭) ওই গ্রামের দয়াল চন্দ্র বর্মনের দুই সন্তান।

মৃত শিশুদের পিতা দয়াল চন্দ্র বর্মন বলেন, আমি দুপুরে করলার মাচা তৈরি করতে করলা খেতে যাই। আমার পিছনে পিছনে সেখানে বাচ্চা দুটো যায়।

আমি একটু পরে একটা কাজে বাড়িতে ফিরে আসি এবং কিছুক্ষণ পর আবার করলা ক্ষেতে যাই গিয়ে দেখি বাচ্চা দুটো নেই। আমি ও স্থানীয় কয়েকজন মিলে অনেক খোঁজা খুঁজির পরে পাশের পুকুরে জাল ফেলে মৃত অবস্থায় সন্তান দুটোকে উদ্ধার করি।

সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান সত‍্যতা নিশ্চিত করে জানান, সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র বর্মনের দুই সন্তান পুকুরে ডুবে মারা যাওয়ার খবর শুনেছি।

বিষয়টি আসলে অনেক দুঃখজনক। কারণ একই পরিবারের দুটি সন্তান। ইতিমধ্যে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!