ঈশ্বরগঞ্জে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে দুলাভাই এর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঈশ্বরগঞ্জে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে দুলাভাই এর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার

ঈশ্বরগঞ্জে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে দুলাভাই এর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
ঈশ্বরগঞ্জে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে দুলাভাই এর আত্মহত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে দুলাভাই আত্মহত্যা করেছে।

শ্যালকের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুলাভাই। নিহত দুলাভাই এর নাম মো. আব্দুল আজিজ (৩৭)। তিনি ওই গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।

রোববার আনুমানিক রাত ১১ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবের গ্রামে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম রাসেল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর আব্দুল আজিজের শ্যালক রফিকুল ইসলাম (২২) দুলাভাইকে না জানিয়ে একা একা বিয়ে করেন। পরে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে রোববার রাতে নিজের বাড়ির পাশে মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে । সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে পরবর্তী ব‍্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!