ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ

চিলমারীর কাচঁকোল বাঁধে ধস: আতঙ্কে এলাকাবাসী

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে

চিলমারীর কাচঁকোল বাঁধে ধস: আতঙ্কে এলাকাবাসী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম চিলমারীর কাচঁকোল বাঁধে ধস, আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

চিলমারীর কাঁচকোল এলাকায় ব্রহ্মপু‌ত্রের ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলের দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় প্রায় ৩০ মিটার অংশ জুড়ে এ ধস দেখা দেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাউবো, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাউবো জানায়, কয়েকদিনের লাগাতার পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র ফুঁসে উঠছে। গত কয়েক বছর প্রকল্প এলাকা থেকে কিছুটা দূরে থাকলেও চলতি বছর ব্রহ্মপুত্র নদের প্রবাহ চিলমারী অংশে ডান তীরের নিকটবর্তী চলে আসে।

পড়ুন>>মধ্যনগরে স্টিলবডি নৌকা ও ভারতীয় চিনিসহ আটক-৩

তীরের কাছে নদের গভীরতা আকস্মিক বৃদ্ধি পেয়েছে। ফলে কাঁচকোল এলাকায় তীর রক্ষা বাঁধের ৩০ মিটার অংশে বৃহস্পতিবার হঠাৎ ধস দেখা দিয়েছে। খবর পাওয়ামাত্র সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করা হয়েছে বলে পাউবো সূত্রে জানা গেছে।

রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বাঁধটি রক্ষা করতে না পারলে ইউনিয়নের অ‌র্ধেক এলাকা ভাঙন ঝুঁকিতে পড়বে। বসতি ও ফসলি জমি হারিয়ে বা‌সিন্দারা নিঃস্ব হয়ে যাবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, হঠাৎ ধস দেখা দেওয়ায় ওই অংশে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বালু ভর্তি প্রায় এক হাজার জিও ব্যাগ ডাস্পিং করা হয়েছে। ঝুঁকি কমাতে রাতেও ডাম্পিংয়ের কাজ চলবে। ঘটনাস্থলে পাউবোর কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, ধস ঠেকাতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বালু ভর্তি জিও ব্যাগ প্রস্তুত রাখা আছে । আশা করছি ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিলমারীর কাচঁকোল বাঁধে ধস: আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ১০:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩