নওগাঁর মান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে।
উপজেলায় ‘পাকুরিয়া বাজারে গণহত্যা দিবস’ পালিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পাকুড়িয়া বধ্যভূতিতে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা করা হয়। ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন মান্দা মাটি ও মানুষের নেতা, মান্দা বাসির অহংকার, তিন পুরুষের অভিভাবক, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, এম পি, এছাড়া ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
১৯৭১ সালের ২৮ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সহযোগী রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে পাকুড়িয়া গ্রামে ঢুকে । এরপর গ্রামের যুবকদের ইউনাইটেড হাই স্কুল মাঠে জুর করে ধরে নিয়ে তারা ব্রাশফায়ার চালান। এতে শহীদ হন মুক্তিকামী ও মুক্তি ১২৮ জন।এই দিনটিকে স্মরণ করতে প্রতিবছর শহীদ পরিবারের সদস্যরা বাড়ি-বাড়ি গিয়ে চাঁদা তুলে দোয়া ও মিলাদ মাহফিলের ব্যাবস্তা করেন।
শহীদ পরিবারের সদস্যরা জানান, ৭১ থেকে এ পর্যন্ত তারা সংগ্রাম করেই বেঁচে আছেন। স্বজন হারানোর কষ্ট বুকে পাথরচাপা দিয়ে রেখেছেন। পাওয়া-না পাওয়ার বেদনার কথা আর বলতে চান না তারা। তাদের দাবি, যাচায় বাছায় করে আসল শহীদও মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হোক।
Leave a Reply