কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডুবে যাওয়া কৃষকের লাশ ভেসে উঠছে। পানিতে ডুবে যাওয়ার একদিন পর এই লাশ ভেসে উঠেছে।
উপজেলার নেওয়াশী ফকিরের হাট এলাকায় গিড়াই নদীর পানিতে ডুবে এক কৃষক নিখোঁজের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, স্থানীয়রা জানায় গোবর্ধনেরকুটি ফকির টাড়ী গ্রামের আব্দুস শাফি (৭০) সারাদিন রোয়া ধান নিড়ানীর কাজ শেষে করে। নিড়ানীর ঘাসের বোঝা নিয়ে ফকিরের হাট বাজারের দক্ষিণের নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার চেষ্টা করে। নদীতে সাঁতার দিয়ে কিছু দুর কিছুক্ষণ পর ডুবে যায়।
প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ওইদিন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধায় অভিযান চালিয়ে লাশের সন্ধান না পেয়ে পরের দিন সকাল আবারও উদ্ধার কাজ চালিয়ে যায়। কিছুক্ষণ পরে স্থানীয়দের চোখে নিখোঁজ আব্দুস শাফির লাশ দেখতে পায়।
নিখোঁজের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, সকালে আমরা লাশ খুজতে গিয়ে দেখতে পাই একটি বাঁশের আগায় লাশের মতো দেখা যায়। কাছাকাছি গিয়ে আমরা নিশ্চিত হই। পরে উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
Leave a Reply