দিনাজপুরে বিরলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়াত কর্তৃক দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে বিরল উপজেলা ছাত্রলীগ কর্তৃক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১,শে আগষ্ট তৎকালীন ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়াত কর্তৃক বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতাআল ইমরান সানমুন এর সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবকলীগের (ভার:) সভাপতি সুরঞ্জিত কুমার বাবুল, (ভার:) সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সহ বিরল উপজেলাধীন সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদ্বয় ও নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply