নওগাঁর মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মান্দায় ইউক্যালিপটাস বাগান থেকে আরিফ হোসেন ও জনি আক্তার নামের তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সকালে ১২ নং কাঁশোপাড়া ইউপির তুলশিরামপুর এলাকার জনৈক লইমদ্দিনের ইউক্যালিপটাস বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় সকালে তুলশিরামপুর গ্রামের একটি বাগানে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসময় তাদের পাশে পড়া থাকা গ্যাস ট্যাবলেট, পানির বোতল, একটি মোবাইল ফোন, একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি ভ্যানিটি ব্যাগ, উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply