মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান

মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

নওগাঁর মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মান্দায় ইউক্যালিপটাস বাগান থেকে আরিফ হোসেন ও জনি আক্তার নামের তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে ১২ নং কাঁশোপাড়া ইউপির তুলশিরামপুর এলাকার জনৈক লইমদ্দিনের ইউক্যালিপটাস বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কলেজ পড়ুয়া আরিফ হোসেন (২২) তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জুলিয়া আক্তার জনি (১৭) একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায় সকালে তুলশিরামপুর গ্রামের একটি বাগানে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসময় তাদের পাশে পড়া থাকা গ্যাস ট্যাবলেট, পানির বোতল, একটি মোবাইল ফোন, একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি ভ্যানিটি ব্যাগ, উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!