ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা

মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ শিক্ষার্থীর নদীতে ঝাঁপ 

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ শিক্ষার্থীর নদীতে ঝাঁপ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ ছাত্রীর নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ।

তিস্তা রেল সেতুর উপর থেকে ফারজানা আক্তার কাকলি নামের এক কলেজ ছাত্রী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে।

এসময় মেয়েটির মা তার সাথে সেতুতে দাঁড়িয়ে ছিল। ডুবে যাওয়া মেয়েটি কে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ৩ টার দিকে।

তিস্তা সেতু এলাকায় গিয়ে, নিখোঁজ শিক্ষার্থীর মা ফেরদৌসী আক্তার জানায়, গতকাল মেয়েটি রাগ করে বাড়িতে যায়নি।

সে রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ভর্তির সুযোগ না হওয়ায় সে কয়েক দিন ধরে মন খারাপ করে ছিল।

ওই ছাত্রীর নুর নামে এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, প্রায় তারা দেখা করতো এ বিষয়ে তাকে বারণ করা হয়। এ কারণে সে বাড়িতে যায়নি।

মঙ্গলবার সকালে সে মোবাইল করে তার সার্টিফিকেট নিয়ে তিস্তা সেতুতে তার মাকে আসতে বলে।

মঙ্গলবার দুপুরে মা-মেয়ের দেখা হয় সেতুর মাথায়। তারা দু-জনে রেল সেতুর উপর দিয়ে হাটতে হাটতে তিন নম্বর গার্ডারের নিকট গিয়ে মাকে বলে মা বিদায় আর দেখা হবে না, বিদায় মা বিদায় বলে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।

পরে মায়ের চিৎকারে লোকজন ছুটে এসে ফাঁয়ার সার্ভিস স্টেশনে ও পুলিশ কে খবর দেয়। ফাঁয়ার সার্ভিসের ডুবরি দল এসে লাশ উদ্ধার কাজ পরিচালনা করছে।

ফারজানা আক্তার কাকলি রংপুর লালবাগ বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ শিক্ষার্থীর নদীতে ঝাঁপ 

আপডেট সময় : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩