রংপুরের কাউনিয়ায় মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ ছাত্রীর নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ।
তিস্তা রেল সেতুর উপর থেকে ফারজানা আক্তার কাকলি নামের এক কলেজ ছাত্রী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে।
তিস্তা সেতু এলাকায় গিয়ে, নিখোঁজ শিক্ষার্থীর মা ফেরদৌসী আক্তার জানায়, গতকাল মেয়েটি রাগ করে বাড়িতে যায়নি।
ওই ছাত্রীর নুর নামে এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, প্রায় তারা দেখা করতো এ বিষয়ে তাকে বারণ করা হয়। এ কারণে সে বাড়িতে যায়নি।
মঙ্গলবার সকালে সে মোবাইল করে তার সার্টিফিকেট নিয়ে তিস্তা সেতুতে তার মাকে আসতে বলে।
মঙ্গলবার দুপুরে মা-মেয়ের দেখা হয় সেতুর মাথায়। তারা দু-জনে রেল সেতুর উপর দিয়ে হাটতে হাটতে তিন নম্বর গার্ডারের নিকট গিয়ে মাকে বলে মা বিদায় আর দেখা হবে না, বিদায় মা বিদায় বলে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।
ফারজানা আক্তার কাকলি রংপুর লালবাগ বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply