পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ভূরুঙ্গামারীর আমন ধান চাষীরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ভূরুঙ্গামারীর আমন ধান চাষীরা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ভূরুঙ্গামারীর আমন ধান চাষীরা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

 

কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে অন্যান্য বছর এই সময় আমন ধান লাগানোর কাজ সম্পন্ন হয়ে যায়।কিন্তু এবছর প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টি হওয়য় আমন ধান চাষের কাজ পিছিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় আমন ধান চাষীরা।উপজেলার অধিকাংশ কৃষক ধান চাষের উপর নির্ভরশীল।বর্ষায় কম খরচে ধান চাষ করে লাভের মুখ দেখে বিস্তীর্ণ এ এলাকার কৃষিজীবী মানুষজন।তাই বৃষ্টি না হওয়ায় চিন্তা বাড়ছে তাদের। শুকিয়ে যাচ্ছে জমি। শুকিয়ে যাচ্ছে লাগানো ধান গাছ।

এমনকি প্রয়োজন মতো বৃষ্টি না হওয়ায় অধিকাংশ জমিতে এখনও ধানের চারা রোপণই করতে পারেননি কৃষকেরা।অপর দিকে বীজতলার ধানে চারা লাল হয়ে আগা শুকিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এখন একমাত্র ভরসা শ্যালো বা মিনি পাম্প কিংবা বিদ্যূৎ চালিত পাম্প।বাধ্য হয়ে পাম্পের পানিতেই লাগাতে হচ্ছে ধান।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উপজেলায় ১৬৭০০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা থাকলেও এখনও পর্যন্ত ৪২০০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে। শুধুমাত্র বৃষ্টি না হওয়ার কারণে ধান রোপণ পিছিয়ে যাচ্ছে।

 

পাইকের ছড়ার কৃষক জাহিদ জানান,এভাবেই যদি খরা চলতে থাকলে,ইরি ধানের মত করেই জতিতে সেচ দিতে হবে। তাহলে ধান চাষ করে লোকসানের মুখ দেখতে হবে।
গছিডাঙ্গার অপর এক চাষী হামিদুল জানান, তিনি ৫ বিঘা জমিতে আমন ধান চাষ করবেন কিন্তু এখন পর্যন্ত মাত্র ১ বিঘা জমিতে ধান লাগিয়েছেন কিন্তু বৃষ্টি না হওয়ায় ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!