ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, সঙ্গে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের তথ্য হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় ইরান ট্রেনের শেষ বগিতেই ৩৫ বছরের জীবন কাটিয়ে দিলেন সিরাজ মিয়া খুলনায় ১৫ মাস বকেয়া বেতনে ৩০ কর্মীকে ছাঁটাই বিমান কর্মকর্তা তাহসিফ হত্যায় দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প আলোর পথে তিন জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার

মান্দায় বাড়ী বিক্রিতে শিক্ষকের প্রতারণা

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • আপডেট সময় : ১০:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় বাড়ী বিক্রির নামে শিক্ষকের প্রতারণা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় বাড়ী বিক্রি করার নামে প্রতারণা করছে  এমন  অভিযোগ উঠেছে এক শিক্ষকের নামে।

উপজেলার ইদ্রিস আলী নামের এক শিক্ষকের বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগ উঠেছে। বসতবাড়ি বিক্রির জন‍্য তিনি ৫ লক্ষ ৩৮ হাজার টাকা  নেন। তারপর থেকে তাকে হয়ে খুজে না পাওয়ার  খবর পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষিক উপজেলার পরানপুর ইউপি’র দক্ষিণ পরানপুর গ্রামের মৃত ছাদেক আলি ওরফে সাদু সরদারের ছেলে । অপর দিকে ভুক্তভোগী সাইফুল ইসলাম একই গ্রামের আবেদ আলীর ছেলে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, অবসর প্রাপ্ত শিক্ষক ইদ্রিস আলী তার নিজ ভোগদখলীয় বসতভিটার ৫ শতক জমি বিক্রির জন‍্য বায়না সূত্রে ৫ লাখ ২০ হাজার এবং মৌখিক ভাবে ১৮ হাজার টাকা গ্রহণ করেন।

কিন্তু ওই টাকা গ্রহণের পর থেকে তিনি পরিবারসহ কাউকে পাওয়া যাচ্ছেনা। জমি রেজিষ্ট্রি না দিয়ে শুরু করেন টালবাহানা।

গত ১৭ মার্চ ২০২২ ইং তারিখে টাকা গ্রহণের পর থেকে তিনি বাড়ীতে নেই। অসহায় হয়ে পড়েছেন জমির ক্রেতা সাইফুল ইসলাম। অসহায় ক্রেতা সাইফুল ইসলাম তার সহায় সম্বল বিক্রি করে মাথা গোঁজার জন্য ৫ শতক জমি ক্রয় করতে চেয়েছিলেন। কিন্তু হিতে বিপরীত। জমি বিক্রেতা শিক্ষক তার সাথে এমন প্রতারণা করবে সেটা কখনও বুঝতে পারেননি তিনি।

টাকা ফেরত পেতে বিভিন্ন জায়গায় দ্বারস্ত হয়েও তার কোন কাজ হয়নি। টাকা ফেরত পেতে অসহায় সাইফুলের দৌড়ঝাঁপের শেষ নেই।দেড় বছর পূর্বে প্রতারক শিক্ষক মৌখিক ভাবে বসত-ভিটা বুঝিয়ে দিয়ে লাপাত্তা হয়ে যায়। এরপর বিপাকে পড়েন ক্রেতা সাইফুল ইসলাম। দিনের পর দিন ঘুরতে থাকেন কিন্তু জমি বুঝে পায় না।

স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও তিনি জমি রেজিষ্ট্রির নামে তালবাহানা ও কাল ক্ষেপণ করে চলেছেন। শিক্ষকের প্রতারণার বেড়াজালে পাগল প্রায় ক্রেতা সাইফুল।

এঘটনায় শুক্রবার (১৪ জুলাই) সকালে টাকা অথবা জমি ফেরত পেতে জমির ক্রেতা সাইফুল ইসলাম পরিবার নিয়ে ওই প্রতারক শিক্ষকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন।

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান, বায়নাকৃত জমির টাকা ফেরত না পেয়ে ক্রেতা ওই প্রতারক শিক্ষকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। একাধিক বার সালিশ বৈঠক করেও কোন কাবজ হয়নি। শিক্ষকের আচরণ সন্তোষজনক নয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বাড়ী বিক্রিতে শিক্ষকের প্রতারণা

আপডেট সময় : ১০:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩