নওগাঁর মান্দায় বাড়ী বিক্রি করার নামে প্রতারণা করছে এমন অভিযোগ উঠেছে এক শিক্ষকের নামে।
উপজেলার ইদ্রিস আলী নামের এক শিক্ষকের বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগ উঠেছে। বসতবাড়ি বিক্রির জন্য তিনি ৫ লক্ষ ৩৮ হাজার টাকা নেন। তারপর থেকে তাকে হয়ে খুজে না পাওয়ার খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, অবসর প্রাপ্ত শিক্ষক ইদ্রিস আলী তার নিজ ভোগদখলীয় বসতভিটার ৫ শতক জমি বিক্রির জন্য বায়না সূত্রে ৫ লাখ ২০ হাজার এবং মৌখিক ভাবে ১৮ হাজার টাকা গ্রহণ করেন।
কিন্তু ওই টাকা গ্রহণের পর থেকে তিনি পরিবারসহ কাউকে পাওয়া যাচ্ছেনা। জমি রেজিষ্ট্রি না দিয়ে শুরু করেন টালবাহানা।
গত ১৭ মার্চ ২০২২ ইং তারিখে টাকা গ্রহণের পর থেকে তিনি বাড়ীতে নেই। অসহায় হয়ে পড়েছেন জমির ক্রেতা সাইফুল ইসলাম। অসহায় ক্রেতা সাইফুল ইসলাম তার সহায় সম্বল বিক্রি করে মাথা গোঁজার জন্য ৫ শতক জমি ক্রয় করতে চেয়েছিলেন। কিন্তু হিতে বিপরীত। জমি বিক্রেতা শিক্ষক তার সাথে এমন প্রতারণা করবে সেটা কখনও বুঝতে পারেননি তিনি।
টাকা ফেরত পেতে বিভিন্ন জায়গায় দ্বারস্ত হয়েও তার কোন কাজ হয়নি। টাকা ফেরত পেতে অসহায় সাইফুলের দৌড়ঝাঁপের শেষ নেই।দেড় বছর পূর্বে প্রতারক শিক্ষক মৌখিক ভাবে বসত-ভিটা বুঝিয়ে দিয়ে লাপাত্তা হয়ে যায়। এরপর বিপাকে পড়েন ক্রেতা সাইফুল ইসলাম। দিনের পর দিন ঘুরতে থাকেন কিন্তু জমি বুঝে পায় না।
স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও তিনি জমি রেজিষ্ট্রির নামে তালবাহানা ও কাল ক্ষেপণ করে চলেছেন। শিক্ষকের প্রতারণার বেড়াজালে পাগল প্রায় ক্রেতা সাইফুল।
এঘটনায় শুক্রবার (১৪ জুলাই) সকালে টাকা অথবা জমি ফেরত পেতে জমির ক্রেতা সাইফুল ইসলাম পরিবার নিয়ে ওই প্রতারক শিক্ষকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন।
স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান, বায়নাকৃত জমির টাকা ফেরত না পেয়ে ক্রেতা ওই প্রতারক শিক্ষকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। একাধিক বার সালিশ বৈঠক করেও কোন কাবজ হয়নি। শিক্ষকের আচরণ সন্তোষজনক নয়।
Leave a Reply