ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী  সংর্বধনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী  সংর্বধনা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে ইলহান ওমরের বড় জয়

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী  সংর্বধনা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
Exif_JPEG_420

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় কলেজের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।


রোববার দুপুরে কলেজ চত্বরে কৃতি শিক্ষার্থী তারজিনা আক্তার তামান্নার হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও অধ্যক্ষ খালেদুজ্জামান।

পাইকেরছড়া ইউনিয়নের পশ্চিম বেলদহ গ্রামের তারা মিয়ার মেয়ে তারজিনা আক্তার তামান্না। সে এবছর রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।
এসময় কলেজ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ ও তামান্নার বাবা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে তারজিনা আক্তার তামান্না তার অনুভূুতি জানাতে গিয়ে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা শেষ করে দেশের মানুষের সেবা করতে চান তামান্না।


অধ্যক্ষ খালেদুজ্জামান বলেন, তামান্না ভূরুঙ্গামারী মহিলা কলেজ তথা ভূরুঙ্গামারীর গর্ব। প্রয়োজনে তাঁর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, অনেকেই বলেন গ্রামের কলেজের শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির সুযোগ পায়না। তামান্না প্রমাণ করেছে অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রম করলে গ্রামের কলেজে পড়ালেখা করেও মেডিকেলে সুযোগ পাওয়া যায়। তিনি তামান্না ও তাঁর মা-বাবাকে অভিনন্দন জানান।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!