সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
- আপডেট সময় : ১১:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯জুলাই রবিবার দুপুরে মিজানুর রহমান মিজান নামের এক সাংবাদিক সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন।
আহত মিজানুরকে নাগেশ্বরী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক মিজান দৈনিক দেশের কন্ঠ নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
স্থানীয় লোকজন জানান, সাংবাদিক মিজান তার নিজ বাসা পূর্ব সুখাতী পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে নেওয়াশী বোর্ডঘর বাজারে যাওয়ার পথে সন্ত্রাসী আবুল মেম্বার ও তার সহযোগীরা সাংবাদিক মিজান এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে ও তার সাংবাদিকতার কার্ড, মোবাইল, টাকা ছিনতাই করে।
এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে নাগেশ্বরী থানার
কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান পিপিএম বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























