ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

কিশোরগঞ্জের পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পুকুর থেকে জেলা আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের পুকুর থেকে জেলা আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৯ জুলাই) সকাল ৯ টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে মরদেহটি পাওয়া যায়।

বাদল রহমান জেলা নিকলী উপজেলা দামপাড়া ইউনিয়নের ধীরুয়াইল এলাকার মুখলেছুর রহমানের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরে স্থায়ীভাবে বসবাস করতেন।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাভাবিক-অস্বাভাবিক দু’টি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি।

রোববার সকালে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি উল্টানোর পর দেখে আওয়ামী লীগ নেতা বাদল রহমানের। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।

নিহত বাদলের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানিয়েছেন, তার ছোট ভাইকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জের পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩