নাগেশ্বরীতে বন্ধু সংগঠন ৯৫ এর ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে বন্ধু সংগঠন ৯৫ এর ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরীতে বন্ধু সংগঠন ৯৫ এর আয়োজনে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১জুলাই সকাল ১০ ঘটিকায় ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ধাউরারকুটি রাসেল কবির হিরু মন্ডলের চাতালে নাগেশ্বরী ও আন্ধারীঝারের বন্ধুদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. আমিনুর রহমান অর্থপেডিক্স ও সিনিয়র কন্সাল্টেন্ট, আশিকুর রহমান আশিক, অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা, আব্দুল্লাহ আল মাসুম, সাবেক ইউপি চেয়ারম্যান রায়গঞ্জ ইউনিয়ন, জিয়াউর রহমান জিয়া কমিশনার নাগেশ্বরী পৌরসভা।
আমিনুল ইসলাম চেয়ারম্যান নাগেশ্বরী আর্কেডিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক, শাখাওয়াত হোসেন মিঠু, প্রকৌশলী ঢাকা, আব্দুল্লাহ আল মামুন (মুকুল), প্রধান শিক্ষক বল্লভপুর উচ্চ বিদ্যালয় নাগেশ্বরী, মোশাররফ হোসেন, অধ্যক্ষ সামাদ নগর টেকনিক্যাল কলেজ।
আনোয়ারুল হক শামিম সহকারী শিক্ষক আন্ধারীঝার উচ্চ বিদ্যালয়,আল আমিন সরকার, সাকিউজ্জামান লেলিন, সাংবাদিক মোসলেম উদ্দিন জাহাঙ্গীর আলম মতি সরকার প্রমুখ।


























