লালমনিরহাটে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী মানিকুর রহমানের গণসংযোগ
- আপডেট সময় : ০৯:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ৫৯৮ বার পড়া হয়েছে
লালমনিরহাট জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী মানিকুর রহমান (মানিক) গণসংযোগ শুরু।
লালমনিরহাটের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী মোঃ মানিকুর রহমান (মানিক) গণসংযোগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-১(পাটগ্রাম -হাতীবান্ধা) আসন এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তিনি জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী।
সাধারণ সম্পাদক জাকের পার্টি লালমনিরহাট সাংগঠনিক জেলা উত্তর ও সভাপতি জাকের পার্টি পাটগ্রাম উপজেলা ।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় প্রতিদিনই নির্বাচনী এলাকার কোথাও না কোথাও গণসংযোগ, উঠোন বৈঠক, কুশল বিনিময় ও খোঁজ খবর নিচ্ছেন এবং মানুষকে পাশে থাকার আহ্বান জানাচ্ছেন মোঃ মানিকুর রহমান (মানিক)।
বুধবার বিকেলে বুড়িমারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মানুষের সঙ্গে গণসংযোগ করেন মোঃ মানিকুর রহমান ( মানিক)।
গণসংযোগকালে এলাকায় ব্যবসায়ী, রিকশা ভ্যানচালক, কুলি মজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। তিনি বলেন, সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই।
সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচনে আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সংবাদকর্মী, নানান পেশার মানুষ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























