সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে বলাৎকারের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: সংগঠন থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার মোছাব্বির রহমান হ্যাভেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা থেকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে গত রোববার ছাত্রলীগ নেতা জয়ন্ত নিজ বাড়িতে দুই কিশোরকে ভয় দেখিয়ে বলাৎকার করেছেন উল্লেখ করে ভুক্তভোগীর অভিভাবকরা ফুলবাড়ী থানায় মামলা করেন।
পরে সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ার কালিরহাট থেকে জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নের জন্য ছাত্রলীগ কাজ করে যাচ্ছে এবং যাবে। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























