সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে।
কাউনিয়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহায়তায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে ১ বান্ডিল করে টিন ও ৩ হাজার করে টাকা পরিষদ ক্যাম্পাসে বুধবার বিতরণ করা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে টিন ও টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস।
এসময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার।
এছাড়াও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে ১১বান্ডিল টিন ও ৩৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























