তাহিরপুরের নায়েক সুবেদার কর্তৃক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরের নায়েক সুবেদার কর্তৃক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

তাহিরপুরের নায়েক সুবেদার কর্তৃক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
তাহিরপুরের নায়েক সুবেদার কর্তৃক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কর্তৃক এক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও মাইজহাটি মোড়ের ব্যবসায়ী ও ১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেনকে স্থানীয় চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলামকে চাঁদা না দেয়ায় হাতকড়ি পরিয়ে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং তার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ডের জনসাধারনের উদ্যোগে চারাগাঁও মাইজহাটি বাজার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক লোকজন অংশ নেন।

 

চারাগাঁও মাইজহাটি বাজার কমিটির সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা এরশাদ মিয়া,উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আমীর উদ্দিন, পড়ুন>>সিরাজগঞ্জে জাল টাকার নোট টাকারসহ মূলহোতা গ্রেফতার

 

নির্যাতিত ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. জামাল হোসেন, আব্দুল হাসিম, ২নং ওয়ার্ডের কৃষকলীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল হোসেন সেলিম, ব্যবসায়ী হাবিবুর রহমান, ব্যবসায়ী সিদ্দিক মড়ল, ব্যবসায়ী আজিজুল ইসলাম, হৃদয় মিয়া, পড়ুন>>রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস

 

তাহিরপুর কয়লা আমদানী গ্রুপের সদস্য মো. আনিছুর রহমান ভূইয়া, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাবু, ব্যবসায়ী আব্দুর রউফ, মোশারফ মিয়া, তাহিরপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আলাম সাদ্দাম, ব্যবসায়ী স্বপন মিয়া, আফজাল,লাল মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান সুহেল মিয়া প্রমুখ।

 

 

বক্তারা বলেন, ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলাম কর্তৃক প্রায় সময়ই চারাগাঁও এলাকার ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবী করে আসছেন।

 

চাঁদা না দিলে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও উঠেছে। গত ৯ মে চারাগাঁও মাইজহাটি মোড়ের বাজারে বৈধ ব্যবসায়ী ও ১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেনের দোকানে আরেক ব্যবসায়ী শহিদ মিয়া পাশ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা বাজারের রফিক এন্টারপ্রাইজ থেকে খরিদকৃত ৩৬ বস্তা শুকনো সুপারী একলাখ ৬৩ হাজার ৫৪৮ টাকায় কিনে এনে বিক্রির জন্য রাখা হয়।

 

 

কিন্ত গত ১০ মে বিজিবি”র চারাগাঁও ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলাম এসে এই খরিদকৃত সুপারীতে চোরাই সুপারী বলে দোকানে তল্লাশী চালান এবং চাঁদা দাবী করেন।

 

ব্যবসায়ী জামাল হোসেন বৈধ মালামালে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রক্ষিত ৩৬ বস্তা সুপারী বিজিবি নিয়ে যান এবং জামালকে হাতকড়া পড়িয়ে শারীরিক নির্যাতন চালান।

 

পরে এলাকার লোকজন এসে প্রতিবাদ করে বিক্ষোভ মিছিল শুরু করলে জামাল হোসেনকে ছেড়ে চলে যান।

বক্তারা অবিলম্বে চারাগাঁও বিজিবি ক্যাম্পের দূর্নীতিবাজ নায়েক সুবেদার খাদিমুল ইসলামকে প্রত্যাহারসহ নিরীহ একাধিক মানুষের উপর চাদাঁ দাবী ও নির্যাতনের সুষ্ঠ বিচারের জন্য ২৮ বর্ডার গার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

 

এ ব্যাপারে চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ ব্যাপারে কোন কথার জবাব দিতে পারব না, আপনি আমাদের সিও মহোদয়ের সাথে কথা বলতে পারেন বলে ফোনের লাইন কেটে দেন।

 

 

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমানের ( এই ০১৭৬৯৬০৩১৩০)নাম্বারে একাধিকার ফোন দিলেও তিনি রিসিভ না করায় উনার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

 

Please Share This Post in Your Social Media

One response to “তাহিরপুরের নায়েক সুবেদার কর্তৃক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন”

  1. […] গ্রেফতারকৃতরা হলেন, জলঢাকা থানার কাঠালী এলাকার রফিকুল ইসলাম এর ছেলে কবীর উদ্দিন(২৬), একই এলাকার খলিলুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩২), পড়ুন>>তাহিরপুরের নায়েক সুবেদার কর্তৃক ব্যব… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!