নীলফামারীতে ডিএনসির অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে ডিএনসির অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নীলফামারীতে ডিএনসির অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
নীলফামারীতে ডিএনসির অভিযানে ৮ কেজি গাঁজা সহ আটক ২

নীলফামারীতে ডিএনসির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক  করা হয়েছে।

নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজা সহ ২ জন কে আটক করা হয়েছে ।

আজ মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে দূরপাল্লার বাসে অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আহসান এন্টারপ্রাইজের ২ যাত্রীর কাছ থেকে ৮ কেজি গাঁজা সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ( ডিএনসি) এর একটি অভিযানিক দল।

আটককৃতরা হলো ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল বাকেরের পুত্র মোহাম্মদ ওমর আলী ( ২৪) ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার উত্তর দূর্গাপুর গ্রামের ইউনুস আলীর পুত্র মোহাম্মদ সুজন ওরফে সোহেল (২৫) প্রত্যকের কাজ থেকে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলার সদস্য বৃন্দ।

এবিষয়ে অভিযান পরিচালনার নেতৃত্ব দানকারী ডিএনসির নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,  আমরা গোপন এক তথ্যের ভিত্তিতে আজ সকালে সৈয়দপুর উপজেলার কামালপুর নামক স্থানে দূরপাল্লার বাসে অভিযান পরিচালনা করি এবং এক পর্যায়ে কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আহসান এন্টারপ্রাইজ এ থাকা ২ যাত্রীর কাছ থেকে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করতে আমরা সক্ষম হই।

এবং তাদেরকে সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়।

এবিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আটককৃত দের থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন ডিএনসির নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং দুপুরে আটক কৃতদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে ।

 

Please Share This Post in Your Social Media

One response to “নীলফামারীতে ডিএনসির অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!