ভূরুঙ্গামারীতে ছিনতাইকারী আটক
- আপডেট সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ১০১৯ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে এক অস্বচ্ছল প্রতিবন্ধী বিধবা ভাতার উত্তোলণকৃত ছয় হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করেছে উপস্থিত জনতা। আটককৃত ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সমাজ সেবা অফিসে প্রতিবন্ধি ভাতা প্রদানকালীণ সময়ে সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মানসিক প্রতিবন্ধি খায়রুন বেগম (৭০) ছয় হাজার টাকা উত্তোলণ করে। ওৎ পেতে থাকা পাথরডুবী ইউনিয়নের থানাঘাট ফুলকুমার নামক এলাকার আজিজুলের পুত্র শফি (৩৮) উক্ত পাগলীর ভাতার টাকা গুনে দেবার কথা বলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পাগলীর চিৎকারে উপস্থিত জনতা ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশ ওই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি আতিয়ার রহমান বলেন, উত্তেজিত জনতার হাতে লাঞ্চিত ছিনতাইকারীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। আভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৬/০৭/২০২০ইং
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
2 thoughts on “ভূরুঙ্গামারীতে ছিনতাইকারী আটক”
আপনার মন্তব্য Cancel reply
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























কঠিন বিচার করা হোউক
সেটিই হওয়া উচিৎ।