সংবাদ শিরোনাম :
চৌহালীতে স্ত্রীর সাথে অভিমানে ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা
চৌহালী (সিরাজগঞ্জ) থেকে মোঃ সোহেল রানা
- আপডেট সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ৩০৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চৌহালীতে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা করেছে।
চৌহালী উপজেলার এনায়েতপুর থানার আজুগড়া গ্রামে সোমবার রাতে বাড়ির আম গাছের ডালের সাথে ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। সে আক্কাস আলীর ছেলে, করিম (২৫) পেশায় ভ্যান চালক।
করিমের বাবা, মা জানান, ছেলে ভ্যান গাড়ি চালাতো আর্থিক সংকটের কারনে করিম ভ্যান গাড়িটি বিক্রয় করতে চায়, কিন্তু তার স্ত্রী গাড়ি বিক্রি করতে অসম্মতি জানালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
করিমের স্ত্রী তার ছেলে-মেয়েকে রেখে বাবার বাড়ি জেলার উল্লাপাড়া উপজেলাতে গিয়ে সেখান থেকে চাকরির উদ্দেশ্য ঢাকা চলে যায়। করিমের পরিবারের ধারনা, এ ঘটনায় অভিমান করে হয়তো সে আত্মহত্যা করেছে। পড়ুন>>সিরাজগঞ্জে হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারনে করিম মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























