ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা ২৫ হাজার বছর আগেও মাদক হিসেবে সুপারির ব্যবহার ছিল, বলছে নতুন গবেষণা

কাউনিয়ায় তিস্তা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৪:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

কাউনিয়ায় তিস্তা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ার তিস্তা সড়ক সেতুর মাঝে তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের লাশ দুপুরে উদ্ধার করেছে পুলিশ।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর ৪ নং গার্ডারের নীচে তিস্তা নদীর পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখেন পাঞ্জরভাঙ্গা গ্রামের নৌকার মাঝি রশিদুল ইসলাম।

পরে পুলিশ কে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবক লালমনিরহাট জেলার আফজাল নগর এলাকার বাসিন্দা নূরুল ইসলামের পুত্র আব্দুর রহিম (২২) বলে জানা যায় ।

নিহতের ভাই জানান তার ছোট ভাই আব্দর রহিম ২৯ রোজাই করেন। সে ঈদের নামাজ শেষে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তিস্তা সেতুতে বেড়াতে আসে।

পড়ুন>>লাভজনক পদ্ধতিতে ঝিঙ্গা চাষ পদ্ধতি

সন্ধা গড়িয়ে রাত হলেও সে বাড়িতে ফিরে না যাওয়ায় সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান না পাওয়ায় বিভিন্ন যানবাহন ও দর্শনীয় স্থানে পোষ্টার লাগিয়ে তার সন্ধান চায়। সোমবার বিকাল ৩ টায় থানা থেকে ফোন পেয়ে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন তারা।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন লাশ আব্দুর রহিম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “কাউনিয়ায় তিস্তা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় তিস্তা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩