ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দির্ঘ্য ১ মাস সিয়াম সাধনার পর মুসলমানদের বড় ধর্মীয় আনন্দ ঈদুল ফিতর। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ্ বাজার ঈদগাঁ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজ পড়তর আসেন এলাকর বিভিন্ন শ্রেনীর পেশার জীবী মানুষ।ঈমান সাহেব আলোচনা করেন।
পড়ুন>>পুঠিয়ায় ঈদগাহ মাঠ সংস্কারের টাকা নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
আলোচনা উল্লেখ করেন, এক মাস দিনে কোন কিছু পানাহার থেকে বিরত থাকার উদ্দেশ্য হলো, মহান আল্লাহতায়ালাকে ভয় করে ও সন্তুষ্ট করার জন্য একটি কঠিন পরীক্ষা দিয়েছি। আল্লাহ্ যেন আমাদের সবাইকে এই পরীক্ষায় পাশ করে দেয়।
তারা নিজ নিজ অবস্থান ভুলে পাশাপাশি দাড়িয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে ইমাম সাহেব মুসল্লীদের খুৎবা পড়ে শোনায়। এরপর খুৎবা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও এলাকার মানুষের শান্তি ও সুস্থ্যতার জন্য দোয়া ও মোনাজাত করেন।
মোনাজাত শেষে একজন আরেকজনের বুকে বুক মিলিয়ে হৃদয়ে উষ্ণতায় প্রীতীর বন্ধনে আবদ্ধ হন।এর পর সারিবদ্ধ ভাবে শৃঙ্খলার সহিত বাড়ীতে চলে যায়।


























