ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: মামলা নেত্রকোণায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে পুড়িয়ে জখম ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তন কাতারের সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির বিমানবন্দরে একসাথে পলক ও ইব্রাহিম, তুঙ্গে প্রেমের গুঞ্জন ২ অক্টোবর ২০২৬; শুক্রবার কোন রাশির ভাগ্যে কী আছে, জেনে নিন একনজরে রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা

পুঠিয়ায় ঈদগাহ মাঠ সংস্কারের টাকা নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০৬:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

পুঠিয়ায় ঈদগাহ মাঠ সংস্কারের টাকা নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহ মাঠ সংস্কারের টাকা নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহ মাঠের সংস্কার কাজের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সবুজ আলী বলেন, “সৈয়দপুর গ্রামের দুই মহল্লার লোকজন এ মাঠে ঈদের নামাজ আদায় করেন। সম্প্রতি মাঠটি সংস্কারের জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা তোলা হয়।

কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান, উজ্জ্বল ও জাকের মোল্লা উত্তোলনকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে মাঠে দ্বন্দ্ব শুরু হয়। এরপর নামাজ শেষে দেশীয় অস্ত্র নিয়ে চিকিৎসক ফজলুর রহমানের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাঠের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পড়ুন>>ভুরুঙ্গামারীতে  নিখোজের দুইদিন পর মাদ্রাসার কক্ষ হতে শিক্ষকের মরদেহ উদ্ধার

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “পুঠিয়ায় ঈদগাহ মাঠ সংস্কারের টাকা নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত-১৫”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ঈদগাহ মাঠ সংস্কারের টাকা নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

আপডেট সময় : ০৬:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩