রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

রংপুরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্ত্বা আইনে দাখিল করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল ২৩) দুপুর ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিকরা এই আহ্বান জানান।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন,

পড়ুন>>২৪ ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো জিলাপি ইফতারের নতুন বিলাসিতা

সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি লিয়াকত আলী বাদল, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু,

পড়ুন>>বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে ডিমলায় প্রস্তুতি সভা

সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফখরুল শাহীন,

 

 

আনন্দ টিভির জেলা প্রতিনিধি মাহফুজুল আলম প্রিন্স, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন সহ-সভাপতি আসাদুজ্জামান আফজাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সভাপতি মাহমুদ জয়, পীরগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এবং সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

এই মানববন্ধন থেকে অবিলম্বে ডিজিটাল নিরাপত্ত্বা আইনে দাখিল করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই সাথে মামলা প্রত্যাহারে পিবিআইকে স্মারকলিপি প্রদানসহ অন্যান্য কর্মসূচী ঘোষণা করা হয়।

মানববন্ধনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!