নীলফামারীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীর জরিমানা
- আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারের অবৈধভাবে বালু উত্তোলনের জন্য জমির মালিককে জরিমানা করেছেন ডোমার উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।
বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামে এ অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
পড়ুন>>জগন্নাথপুরে সাংবাদিক পরিচয়ে প্রবাসীর টাকা হাতিয়ে নিয়েছেন ব্যাটারী মোল্লা
জানা যায়, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামের আকতার আলীর ছেলে মজিবুল ইসলাম (২৪) বসত বাড়ি করার জন্য নিজ জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল কয়েক দিন ধরে।
ডোমার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমির মালিককে স্থানীয় সরকার /ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৮ ধারার অপরাধ ৮৯/২ ধারায় শাস্তি ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অবৈধ ড্রেজার মেশিন স্থানীয় চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বাবুর জিম্মায় দেন।
এবিষয়ে জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বাবু বলেন, স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুস সামাদ আর কোনদিন অবৈধ বালু উত্তোলন ব্যবসা করবে না। এরকম মুচলেকা নিয়ে তাকে অবৈধ ড্রেজার মেশিন দেয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























