সলঙ্গায় মাকে পিটিয়ে হত্যার দায়ে ঘাতক ছেলে আটক
- আপডেট সময় : ০১:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় নিজ মাকে পিটিয়ে হত্যার দায়ে ঘাতক ছেলে শরিফুল ইসলাম (শরিফ) কে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার ( ৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় সলঙ্গা থানার নাইমুড়ী গ্রাম এ ঘটনাটি ঘটেছে।
ঘাতক শরিফুল ইসলাম (শরিফ) ওই এলাকার মৃত আলহাজ্ব আলী শেখের পুত্র।
জানাগেছে, নাটোর-বনপাড়া মহাসড়কে ছোট্ট ১টি ছাগলের বাঁচ্চা এক্সিডেন্টে মারা যায়। একে কেন্দ্র করে নিজ মা চায়না খাতুন (৬০) পিটিয়ে গুরুতর জখম করে।
এক পর্যায়ে রাত আনুমানিক সারে ১০টার সময় তার মা মারা যায়। ৯৯৯, এ খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘাতক শরিফুল ইসলাম (শরিফ) কে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই মশিউর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গীয় র্ফোস নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে। ঘটনাস্থলেই ঘাতক শরিফুল কে আটক করা হয়েছে ।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























