রাণীনগরে প্রবাসীর স্ত্রীর জুতা পেটা করলেন ইউপি চেয়ারম্যানকে
- আপডেট সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে প্রকাশ্য জুতাপেটা করেছে জনৈক প্রবাসির স্ত্রী।
রোববার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বাজার এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন রাতেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সোমবার ৬ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চেয়ারম্যান চাঁন বলেন, রোববার সন্ধ্যায় রাণীনগর থেকে মোটরসাইকেল যোগে নিজ এলাকায় ফিরছিলাম। এসময় করজগ্রাম বাজারে পৌছলে স্থানীয় একজন মোটরসাইকেল থামিয়ে ওয়ারিশান কাগজে সহি চান।
এসময় মোটরসাইকেল থেকে নেমে কাগজে সহি করার সময় পিছন থেকে ওই নারী জুতা দিয়ে মারপিট করে। এরপর ওই নারী ঘটনাস্থল থেকে চলে যায়।
ঘটনাটি সাথে সাথে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন। চেয়ারম্যান আব্দুল ওহাদ চাঁন আরো বলেন, ওই নারী বাড়ীতে একা থাকেন।
এই সুযোগে ওই নারীর বাড়ীতে একজন ব্যক্তি যাওয়া-আসা করে।
বিষয়টি প্রতিবেশিদের নজরে আসলে আমাকে জানায়। আমি ওই নারী এবং ওই ব্যাক্তিকে নিষেধ করার পর থেকে আমার বিরুদ্ধে নানান মিথ্যে রটনা ছড়ায়।
একপর্যায়ে এরই জের ধরে ওই নারী রোববার সন্ধ্যায় এঘটনা ঘটায়। এঘটনায় রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জনৈক প্রবাসীর স্ত্রী বলেন, দীর্ঘ দিন আগে থেকে চেয়ারম্যান চাঁন নানান ভাবে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
এছাড়া বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অশালীন কথা-বার্তা বলে আসছে। যা সমাজে টিকে থাকা বা বেঁচে থাকা কঠিন হয়ে পরেছে। আমি তাকে নিষেধ করার পরেও সে শোনেনি।
বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু দিন আগে থানায় একটি লিখিত অভিযোগও করেছি। এর পরেও সে এমন অশালীন কথা বলা বন্ধ না করায় অতিষ্ট হয়ে তাকে জুতাপেটা করেছি।
জানতে চাইলে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট করার অভিযোগে রাতেই চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন একটি সাধারণ ডায়েরী করেছেন।
ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, মারপিটের ঘটনায় সোমবার (৬মার্চ) দুপুরে চেয়ারম্যান চাঁন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























